বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই বাজেট সভা অনুষ্ঠিত করা হয়। বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৩—২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন পরিষদের সচিব আব্দুল আওয়াল। তিনি ১কোটি ৬৩ লক্ষ ১৩ হাজার ৬৮টাকা আয় এবং ১ কোটি ৬৩ লক্ষ ১৩ হাজার ৬৮টাকা ব্যয় ধরে এই বাজেট ঘোষনা করেন। বাজেট ঘোষণা পরবর্তী সভায় পরিষদের পুরুষ ও নারী সদস্যবৃন্দসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *