জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হরিমোহন স্কুলের মুনিরুজ্জামান

জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হরিমোহন স্কুলের মুনিরুজ্জামান

জাতীয় শিক্ষা সপ্তাহ—২০২৩ এ শিক্ষা ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সিনিয়র শিক্ষক মো. মুনিরুজ্জামান। তিনি ২০০২ খ্রিস্টাব্দ থেকে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। তিনি বিভিন্ন বিষয়ের মাস্টার ট্রেইনার ও রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান পরিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এর আগে সত্রাজিতপুর আলাবকস্ মেমোরিয়াল ডিগ্রি কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে আড়াই বছর দায়িত্ব পালন করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিস থেকে ৫টি উপজেলার শিক্ষকদের মধ্যে তাঁকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসাবে নির্বাচিত করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ও শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবতাবোধ ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করায় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ প্রথমে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হন।
তিনি ১৯৭৬ খ্রিস্টাব্দে শিবগঞ্জ উপজেলার রাধাকান্তুপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাধাকান্তুপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তাঁর বাবা মোঃ আতাউর রহমান একজন শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মোঃ মুনিরুজ্জামান ৫ ভাইয়ের মধ্যে বড়। দ্বিতীয় ভাই নৌবাহিনীতে কর্মরত ছিলেন। তৃতীয় ভাই রোকনুজ্জামান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, চতুর্থ ভাই মোঃ শহীদুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক এবং ৫ম ভাই ডা. আব্দুর রহমান মডেল সরকারি সদর হাসপাতালে বক্ষব্যাধি বিভাগে কর্মরত। তিনি এক সন্তানের জনক এবং তাঁর স্ত্রী হাসমোতারা রেহাইচর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এছাড়াও মাধ্যমিক ক্যাটাগরিতে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

Comments

One response to “জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হরিমোহন স্কুলের মুনিরুজ্জামান”

  1. A. B. M. Abdul Hamid Avatar
    A. B. M. Abdul Hamid

    Great Achievement.
    Congratulations to him.

Leave a Reply to A. B. M. Abdul Hamid Cancel reply

Your email address will not be published. Required fields are marked *