জয়পুরহাটে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দেশীয় ১ হাজার ২০ লিটার চোলাই মদসহ শ্রী সন্দীপ মাহাত (২৬) নামে এক মাদক করাবারিকে আটক করেছে র‌্যাব—৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব—৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাকে আটক করে।
আটককৃত শ্রী সন্দীপ মাহাত পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের মৃত শীবচরণ মাহাত ছেলে। জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে (ভারপ্রাপ্ত)কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আটককের বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব জানায়, মাদক কারবারি শ্রী সন্দীপ মাহাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে তিনি দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্নস্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল। আটককৃত আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *