গোবরাতলায় বাইজ পল্লী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

গোবরাতলায় বাইজ পল্লী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

বেসরকারি সংস্থা ‘বাইজ পল্লী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোবরাতলা ইউনিয়নে মহিপুর অফিসে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাইজ এর পরিচালক মুহাম্মদ আব্দুল বারী। প্রধান অতিথি ছিলেন গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম টিপু। স্বাগত বক্তব্য রাখেন বাইজ এর নির্বাহী পরিচালক মো: মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাইজ পল্লী উন্নয়ন সংস্থার হিসাব রক্ষক মোঃ আব্দুল মতিন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত ৫ শতাধিক অসহায়, দুঃস্থ ও দরিদ্র রোগীদের চিকিৎসা দেয়া হয়। বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষাসহ মেডিক্যাল ক্যাম্পে প্যাথলজিক্যাল টেস্টেও সহায়তা করেন চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরের মুক্তি ক্লিনিক। চিকিৎসা সেবাদান করেন গাইনি ও অবস চিকিৎসক ডা: সুরভী ঘোষ, ডা: মো: মেহেদী হাসান ও ম্যাডস এর উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার প্রসিনজিত কুমার সাহা, মোঃ বাবর আলী মোঃ নাহিদুজ্জামান ও আফসানা পারভীন। আরও সহযোগিতা করেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, দেশ ফার্মাসিউটিক্যালস্। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন মোঃ দেলোয়ার হোসেন। মেডিক্যাল ক্যাম্পে সহায়তা করেন বাইজ এর স্বাস্থ্যকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *