গোপালগঞ্জে বিপুল জাল টাকা ও তৈরি সরঞ্জামসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গোপালগঞ্জে বিপুল জাল টাকা ও তৈরি সরঞ্জামসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গোপালগঞ্জে বিপুল জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাল টাকা প্রিন্ট করা অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করা হয় ওই স্বামী-স্ত্রীকে।
শনিবার রাতে গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ।
গ্রেপ্তাররা হচ্ছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লাকুরতলা গ্রামের আব্দুস সালামের ছেলে কামরুল ইসলাম (৩২) ও তার স্ত্রী হোসনা বেগম (২৪)। তাদেরকে জাল টাকা তৈরির চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। ওসি জাবেদ মাসুদ জানান, পূর্ব মিয়াপাড়া এলাকার সৌদি প্রবাসী হায়াত আলীর চতুর্থ তলার একটি ফ্লাট ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালানো হয়। এ সময় জাল টাকা প্রিন্ট করা অবস্থায় ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। ওই বাসা থেকে উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, কেমিকেল, টাকা ছাপানোর বিশেষ কাগজ, কাঠের তৈরি ফরমা ও বিপুল জাল টাকা। জাল টাকা তৈরির এই চক্রের আরও সদস্য বিভিন্ন স্থানে জাল টাকা সরবরাহে জড়িত আছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *