নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রনালয় ও ভ্থমি কমিশন গঠনসহ ১৬ দফা দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসকের অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় আদিবাসী পরিষদ। এ উপলক্ষে বুধবার সংগঠনটির নাটোর জেলা কমিটির আয়োজনে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। নেতাকর্মীরা ডিসি অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক কালিদাস রায় ১৬ দফা উপস্থাপন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক কালিদাস রায়, সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *