নিতপুর সীমান্তে বিশিষ্ট গরু ও মাদক চোরাকারবারী জহুরুল আটক

নিতপুর সীমান্তে বিশিষ্ট গরু ও মাদক চোরাকারবারী জহুরুল আটক

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের দিয়াড়াপাড়া কাঁচা রাস্তা হতে এলাকার বিশিষ্ট গরু ও মাদক চোরাকারবারী জহুরুল ইসলামকে আটক করেছে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলরত সদস্যরা। আটক জহুরুল নিতপুর শিতলী ডাংগাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। ১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল আজিজ জানান, বিআইপি সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে নায়েক খোকন মিয়া সঙ্গীয় ফোর্সসহ রবিবার দিবাগত রাত ৮টায় সীমান্তের ২৩০/১০এস নং পিলারের বাংলাদেশের ৮০০গজ অভ্যন্তরে তাকে আটক করেন। আটকের সময় তার কাছ থেকে ভারতীয় ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি গ্রামিণ সীম, নগদ ৩০০টাকা, একটি ওয়ালটন মোবাইল সেট ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। রাতেই জহুরুলকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *