যশোর সীমান্তে ৪৯ বিজিবি’র ২৬টি সোনার বার উদ্ধার

যশোর সীমান্তে ৪৯ বিজিবি’র ২৬টি সোনার বার উদ্ধার

যশোর চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ২৬টি সোনার বার উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা বলে জানায় বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, সোমবার সকালে চৌগাছা উপজেলার কাবিলপুর সীমান্তের মেইন পিলার ৩৮/২ এস-এর ১৩ আর সাব পিলার এলাকায় পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগে বারগুলো পাওয়া যায়। জব্দকৃত সোনার বাজার মূল্য ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। অধিনায়ক আহমেদ হাসান জামিল বলেন, সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচারের গোপন খবরে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। এসময় দুই ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে সন্দেহ হয়। বিজিবির টহলদল ধাওয়া করলে সঙ্গে থাকা একটি কালো ব্যাগ ফেলে একজন ভারতের অভ্যন্তরে এবং অপরজন বাংলাদেশের কাবিলপুর গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ৩ কেজি ২৩ গ্রাম ওজনের ২৬টি সোনার বার পাওয়া যায়। এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা দিয়ে সোনার বারগুলো যশোরের ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *