শহরের চাষী বাজার রক্ষার দাবিতে মানববন্ধন

শহরের চাষী বাজার রক্ষার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের চাষীদের উৎপাদিত পণ্য টোল ছাড়া বিক্রির একমাত্র চাষী বাজারটি উচ্ছেদ না করে তা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন কমূর্সচির আয়োজন করে। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খালেকুজ্জামান খালেক, চাষী বাজার সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সহ-সম্পাদক মোখলেসুর রহমান, ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল ইসলাম, মাছ ব্যবসায়ী মালা রানীসহ অন্যরা। বক্তারা বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ সেনাবাহিনী মহানন্দা ব্রীজ সংলগ্ন টোলঘরের পূর্বে সড়ক বিভাগ ও খাস খতিয়ানের ফাঁকা জায়গায় চাষীদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য টোলমুক্ত চাষী বাজার স্থাপন করেন। সে সময় থেকে আজ অবধি টোলমুক্তভাবে চাষীরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে আসছে। কিন্তু গত ৮ মে সড়ক ও জনপদ বিভাগ বাজারের সমস্ত দোকানপাট উচ্ছেদের নোটিশ দিয়েছে। এমন অবস্থায় বাজারটি উচ্ছেদ না করে স্থায়ী করণের দাবি জানান বক্তারা। পরে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এর কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন ব্যবসায়ীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *