চাঁপাইনবাবগঞ্জে এস.এস.সি ৯৩’ ব্যাচের আম উৎসব

চাঁপাইনবাবগঞ্জে এস.এস.সি ৯৩’ ব্যাচের আম উৎসব

সারাদেশের এস.এস.সি ১৯৯৩ ব্যাচের আম উৎসব হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার সকালে শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারে এই আম উৎসব হয়। প্রাণের ব্যাচ ৯৩ চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে আম উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেয় ৯৩ বন্ধুরা।

আম উৎসবে উপস্থিত ছিলেন প্রাণের ব্যাচ ৯৩ চাঁপাইনবাবগঞ্জ এর সদস্য ডাক্তার মোঃ ইসমাইল হোসাইন, আওরাঙ্গজেব সুলতান বুলেট, আলহাজ¦ মোঃ মনিরুজ্জামান বাবলু, মোঃ রমজান আলী, মোঃ কাউয়ুম, মোঃ বাইরুল, ঢাকার মোঃ জুয়েল ও সাজ্জাদ তালুকদার, রাজশাহীর সুমন ও হালিম, নওগাঁর দেদারুল ইসলাম, বরিশালের খান মিজানসহ দেশের প্রায় ৫ শতাধিক ৯৩ বন্ধুরা একত্রিত হন এই আম উৎসবে। আম উৎসবে দোয়া পরিচালনা করেন একই ব্যাচের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেট মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাশির। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাশিদা নসীব শিশির।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *