সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জামালপুরে সন্ত্রাসীদের হাতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব, রবিবার বেলা ১১টায় বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে বাংলানিউজের ও একাত্তর টেলিভিশন প্রতিনিধি নাদিম হত্যার প্রতিবাদে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি মাসুম হাওলাদার এর সভাপতিত্বে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট উপজেলা প্রেসক্লাব,সাধারণ সম্পাদক এস,এম,জাহাঙ্গীর কবির, সহ-সভাপতি আজাদ রশিদী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহামুদ হাসান, সিনিয়র সাংবাদিক আজাদ রুহুল আমিন, বাগেরহাট উপজেলা প্রেসক্লাব র্অথ সম্পাদক তানভীর সোহলে,তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মোঃ শহদিুল ইসলাম ক্রয়িা ও সাংস্কৃতকি সম্পাদক, খান মাহবুবুর রহমান বাদল, প্রেসক্লাব এর কার্যনর্বিাহী সদস্য, মোঃ মজনু শেখ, মোঃ মনিরুজ্জামান ফিরোজ আহম্মেদ শুভ, মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট যুবও ক্রিয়া সংগঠক শেখ ইস্তিয়াক আহমেদ প্রমুখ। বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *