পোরশায় ২০ হাজার ৭৭২ শিশুকে ভিটামিন ‘এ’

পোরশায় ২০ হাজার ৭৭২ শিশুকে ভিটামিন ‘এ’

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসাবে নওগাঁর পোরশায় ২০ হাজার ৭৭২জন শিশুকে ভিটামিন “এ” খাওয়ানো হয়েছে। রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় ছয় ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ওই ভিটামিন খাওয়ানো হয়। এসময় বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: তৌফিক রেজা। তিনি জানান, এবার উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৯৯ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ৪৭৩ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর আগে সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: তৌফিক রেজা। এসময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা লৎফর রহমান সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *