নাটোরে আড়াইলাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

নাটোরে আড়াইলাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

নাটোরে এক যোগে ১৩৮৮ টি কেন্দ্রে দুই লাখ ৪৮ হাজার ৫৯৫জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আনুষ্ঠানিকভাবে জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নাটোর সদর উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভিটামিন এ ক্যাপসল খাওয়ানোর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সারমিনা ছাত্তার। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরি জলি, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল সাকিব বাকি প্রমুখ।

জেলা সিভিল সার্জন জানান, রোববার দিনব্যাপী নাটোর জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জেলার ৫২ ইউনিয়নে ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে ২৭৭৬ জন স্বাস্থ্যকর্মী ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো কাজে নিয়োজিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *