চাঁপাইনবাবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও যুব সমাজের করনীয় শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও যুব সমাজের করনীয় শীর্ষক সেমিনার

মাদকাসক্তিমুক্ত সমাজ বির্নিমানে শিক্ষক ও যুব সমাজের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এই সেমিনার হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদের সভাপতিত্বে সেমিনারের বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু,

নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, সিভিল সার্জন ডা. মাহমুদুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খান। সেমিনারে মাদকের বয়াবহতা, মাদক সেবনের কুফল, মাদকের ছোবলে সমাজের দূরবস্থাসহ নানা দিক নিয়ে আলেচনা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে বিভিন্ন করনীয় নিয়েও আলোচনা করেন অতিথিবৃন্দ। সেমিনারে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্তী ও শিক্ষকগণ অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *