পোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

পোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

নওগাঁর পোরশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার নিমিত্তে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী শেষে ৫০জন কৃষককের মাঝে বিনামুল্যে উফশী আমন ধান ও গ্রীস্মকালীন পেয়াজের বীজ, রাসায়নিক সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। উদ্বোধন শেষে বিশেষ অতিথি হিসাবে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এর আগে প্রধান অতিথি হিসাবে ঢাকা নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *