নওগাঁয় খেলার সময় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

নওগাঁয় খেলার সময় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

নওগাঁর রাণীনগরে বাড়ির সামনের উঠানে খেলার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শামিউল আলম (১০) ও রিফাত হোসেন (৩) ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে। প্রতিবেশি আলমগীর হোসেন বলেন, বেলা পৌনে ১২টার দিকে বৃষ্টিতে বাড়ির উঠানে শামিউল ও রিফাত খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়। আলমগীর হোসেন আরও বলেন, লাভলু ফকিরের দুই জনই সন্তান। একসঙ্গে তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠানো হয়। ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *