স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ॥ র‌্যাবের হাতে অপহরণকারী আটক

স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ॥ র‌্যাবের হাতে অপহরণকারী আটক

জয়পুরহাট পাঁচবিবি থেকে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় ভিকটিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারীকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫, ক্যাম্পের সদস্যরা। শুক্রবার বিকেলে পাঁচবিবি উপজেলার নন্দনপুকুর এলাকা থেকে অপহরণকারী নুরুজ্জামান ইসলামকে (২৩) আটক করা হয়। শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে র‌্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫। আটক অপহরণকারী নুরুজ্জামান ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দেবীপুর চন্ডিপুর গ্রামের আইনুল শেখের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, অপহরণ হওয়া ওই ছাত্রী রংপুর জেলায় তার পরিবারের সঙ্গে থাকতেন। এলাকা থেকে নাবালিকা অষ্টম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে অপহরণ করে নুরুজ্জামান। এরপর তাকে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকায় নিয়ে এসে ধর্ষণ করে নুরুজ্জামান। পরবর্তীতে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প এর একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার করে নুরুজ্জামানকে আটক করতে সক্ষম হয়। ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ভিকটিমকে তার অবিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *