বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সভা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সভা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সভা হয়েছে। রবিবার সকালে সভার শুরুতে জেলা ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দ্দৌলা চৌধুরীর মৃত্যুতে শোক জানানো হয়। এছাড়া সংগঠনের কার্যক্রম গতিশীল করতে এ সভায় আলোচনা হয়। জেলা পরিষদে চেয়ারম্যান এর কার্যালয়ে, জেলা পরিষদ ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভার শুরুতেই জেলার প্রবীণ ক্রীড়া সংগঠক ও জেলা রেড ক্রিসেন্টের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মনিম উদ দ্দৌলা চৌধুরীর স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে। পরে রেড ক্রিসেন্টসহ জেলার সামাজিক, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরীর অবদানের কথা তুলে ধরে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট লেবেল কর্মকর্তা মাহমুদুর রহমান লেমনের সঞ্চালনায় সভার আলোচনায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ ফারুক, সদস্য সৈয়দ হাসান মাহমুদ সান্টু, সদস্য আবু সুফিয়ান, মো.আমির আলি, মাহমুদুর রহমান রোমান, আব্দুর রাকিবসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *