বালিয়াডাঙ্গায় দীপ সংগঠনের বৃক্ষরোপণ-পুরস্কার বিতরণ ও মুখপত্রের মোড়ক উন্মোচন

বালিয়াডাঙ্গায় দীপ সংগঠনের বৃক্ষরোপণ-পুরস্কার বিতরণ ও মুখপত্রের মোড়ক উন্মোচন

চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গায় দীপ্তক যুব সংসদ দীপ সংগঠনের বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কর্মসূচী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পোশাক শিল্প ব্যবসায়ী শিল্পপতি মো আরিফুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো হুসাইন আলি, সাবেক ফুটবলার মো. হারুন অর রশিদ ও ব্যবসায়ী আশফাকুল আলম সাকিল। সংগঠনের সভাপতি মারুফুল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ গোলাম রাব্বানী মাসুদ, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক, মোঃ রজব আলি, ক্রীড়া সম্পাদক ফরহাদ রেজা ও জ্যেষ্ঠ সদস্য শহিদুল ইসলাম হিমেল। অনুষ্ঠানে নয় বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশিত সংগঠনের মুখপত্র ত্রৈবার্ষিক ত্রিকূট পত্রিকার মোড়ক উন্মোচন করা হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হয়। খেলায় চ্যাম্পিয়ন দল বেস্ট ফ্রেন্ড ফুটবল দল রানার আপ দল ওরা সাতবন্ধু ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে। ম্যান অব দ্য ফাইনাল হামিদুল হাসান পেনাল্টিতে একমাত্র গোলটি করেন। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয় পরাজিত দলের শরিয়ত আলি। এছাড়াও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী আব্দুস সামাদ দ্বিতীয় স্থান অধিকারী হাসিব আহমেদ ও সেরা স্বেচ্ছাসেবক মো. হামিদুল হাসানকে পুরস্কার প্রদান করা হয়। সভাপতি মারুফুল হাসান বলেন, আমরা প্রতি বছর ১লা জুলাই থেকে ৭ই জুলাই পর্যন্ত ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে প্রতিষ্ঠা সপ্তাহ উদযাপন করি। এ বছর নবম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক হিসেবে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব প্রান্তে নয়টি চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। চারাগুলোর মধ্যে রয়েছে হরিতরি, সফেদা, ডেউয়া, চালতা, কাঠবাদাম, নিম, কৃষ্ণচূড়া, বকুল ইত্যাদি। তিনি প্রতিষ্ঠান ভিত্তিক গাছ লাগানোর ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *