চাঁপাইনবাবগঞ্জে নতুন এসপি’র নির্দেশনায় ডিবি পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫

চাঁপাইনবাবগঞ্জে নতুন এসপি’র নির্দেশনায় ডিবি পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫

চাঁপাইনবাবগঞ্জে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম যোগদানের পর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজার একটি বড় চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার শুক্রবার বিকেলে ৬০ কেজি গাঁজাসহ ৫ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার মৃত মংলুর ছেলে আনারুল (৩০), নয়ালাভাঙ্গা গুনগুনি পাড়ার নাইমুল ওরফে চেন্টুর ছেলে দুরুল (৩৫), উত্তর উজিরপুর চামাগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কালাম (৪৫), নয়ালাভাঙ্গা মেনিপাড়ার মৃত আমজাদ আলীর ছেলে রজব আলী (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিগ্রাম নতুনপাড়ার মৃত ওসমান আলীর ছেলে ইসারুল ইসলাম ওরফে বাবু (৩৭)।

পুলিশ জানায়, সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম-সেবা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে ডিবি পুলিশের সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ১৩ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে মাদকবিরোধী অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে। শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামের কালাম মোড়লের বাড়ির পাশে ইটের হেয়ারিং রাস্তার উপরে একটি পিক-আপ থেকে ৬০ কেজি গাঁজাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *