চাঁপাইনবাবগঞ্জে কিশোরগ্যাং নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কিশোরগ্যাং নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কিশোরগ্যাং দলনেতা তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক (১৯) কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তৌফিক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া মহল্লার মৃত কুরবান আলীর ছেলে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি চাইনিজ কুড়াল ও তিনটি কিরিচ জব্দ করা হয়। পরে দুপুরে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। ওসি বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকায় একটি কিশোরগ্যাং পরিচালনা করে আসছিল তৌফিক। নিজ গ্রুপের সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে শহরে চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ পেয়ে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কিশোরগ্যাং গ্রুপের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *