পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এ বৃত্তিপ্রাপ্ত ও ২০২৩ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ মোঃ জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে এবং পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চাঁপাইনবাবগঞ্জ মোঃ আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার বিভাগ সদর উপজেলা প্রকৌশলী মোসাঃ নুর নাহার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সদর চাঁপাইনবাবগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী জন পলাশ হাসদা, পাঠানপাড়া ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ডসহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতেই অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমন্ত্রিত সকল অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। সকল শিক্ষার্থীদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন বক্তারা। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এ বৃত্তিপ্রাপ্ত ও ২০২৩ সালের কৃতি শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

Leave a Reply