চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রেসহ সারাদেশে ৫০ টি মডেল মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় গণ ভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ৫ ম পর্যায়ে জেলা মডেল মসজিদসহ সারাদেশে ৫০টি মডেল মসজিদের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অক্টয় মোড়ে নবনির্মিত জেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে জেলা ইসলামি ফাউন্ডেশন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম সেবা, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, জেলা গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এ এম ইফতেখার মজিদ, জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও ইসলামি ফাউন্ডেশন ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। শেষে দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *