র‌্যাবের হাতে কিশোরগ্যাং’র ৩ জন সদস্য গ্রেফতার

র‌্যাবের হাতে কিশোরগ্যাং’র ৩ জন সদস্য গ্রেফতার

চাঁপাইনববাগঞ্জ জেলার সদরের আলীনগর এলাকা থেকে কিশোর গ্যাং এর ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চালানো এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর কলোনীপাড়ার মোঃ আনারুল ইসলামের ছেলে (মূলহোতা) মোঃ ফেরদৌসুর রহমান সিজান (১৯), প্রান্তিকপাড়ার মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ বেলাল হোসেন (২১) এবং আলীনগর রেলপাড়ার মোঃ বাবলু ইসলামের ছেলে মোঃ রমজান আলী (১৯)।
র‌্যাবের এক প্রেসনোটে রবিবার সকালে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ৬ আগস্ট রাত্রী আনুমানিক ০০:১০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ সদর থানার আলীনগর উচ্চ বিদ্যালয়ের উত্তরে শাহিন ফার্নিচার দোকানের পূর্ব পাশে আতাফল বাগানে অভিযান চালায়। এসময় কিশোর গ্যাং গ্রুপের মূলহোতা সহ সক্রিয় সদস্য মোঃ ফেরদৌসুর রহমান সিজান, মোঃ বেলাল হোসেন ও মোঃ রমজান আলী কে ২টি ক্ষুর, প্লাস্টিকের তৈরী খেলনা পিস্তল-১টি, কাগজে মোড়ানো গাঁজা ৫ পুরিয়া, গাঁজা সেবনের কলকি-১টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং। এলাকায় একটি আতা বাগানে ছিনতাই এর উদ্দেশ্যে একত্রিত হওয়া সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে তাদের মাদক এবং ছিনতাইয়ের সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *