চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে কর্মকর্তাগণের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে কর্মকর্তাগণের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের জেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

জেলা কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে করনীয় ও নানা পরামর্শ ও নির্দেশনা দেন সভার প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম সেবা, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন,

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান খাঁন, ৫৩ ও ৫৯ বিজিবি কর্মকর্তা, মহিলা দপ্তরের উপ-পরিচালক সাহিদা আকতার, সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণসহ বিভিন্ন সরকারী দপ্তরের জেলা কর্মকর্তাগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *