বঙ্গমাতা’র ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা ও দোয়া মাহফিল

বঙ্গমাতা’র ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা ও দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
বুধবার বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহীন আকতার রেণী। প্রধান অতিথি শাহীন আকতার রেণী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের চালিকা শক্তি। তিনি বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন, প্রেরণা দিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে সর্বক্ষণের সহযোগী ও অনুপ্রেরণাদায়ী হয়ে নিভৃতে কাজ করে গেছেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহনেত্রী কিবরিয়া আকতার বানু, সাধারণ সম্পাদক মাকসুদা আলম, জেলার সাধারণ সম্পাদক রাফিকা খানম, সহ সাধারণ সম্পাদক রুনা লাইলা, নূরে সাবা, নাহারুন নেছা, জান্নাতুন সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *