চাঁপাইনবাবগঞ্জে কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

জাতীয় কবি-কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নয়ানশুকা রাশিদা খানম উচ্চ বিদ্যালয়ে। মঙ্গলবার সকালে এই উপলক্ষে বিদ্যালয়ে নজরুল সঙ্গীত, আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নয়ানশুকা রাশিদা খানম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাঃ তারিক-ই-নূর জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাঃ আনোয়ারুল ইসলাম। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *