চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় এক বাইক আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় এক বাইক আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগে স্বপ্নপুরী হোটেলের সামনের প্রধান সড়কে চলন্ত ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই গাহালু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালীনগর ঢালীপাড়ার মৃত ভুটুর ছেলে মো. গাহালু (৪৭)। স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, সোমবার রাতে মোটরসাইকেলযোগে শান্তিমোড়ের দিকে যাচ্ছিল গাহালু এবং একটি খালি ট্রাক্টর স্বাভাবিক গতিতেই বিপরীতে দিকে যাচ্ছিল। হটাৎ মোটরসাইকেল চালক সড়কে পড়ে যায়। এ সময় ট্রাক্ট্ররের পেছনের চাকায় পিষ্ট হয় গাহালু। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাহালুর। সোমবার (২৩ মে) রাত ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। মোটরসাইকেল ও ট্রাক্টর পুলিশ উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *