টাংঙ্গাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শোক দিবস পালন
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে হয়েছে টাংগাইলে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাংঙ্গাইল জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাংঙ্গাইল জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের শহীদ সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply