র্যাবের অভিযান ॥ ১ কেজি ৬’শ গ্রাম হেরোইনসহ আটক এক
র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে ১ কেজি ৬’শ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বিপুল পরিমাণ হেরোইন বাজারের ব্যাগে অভিনব কায়দায় সবজির মধ্যে লুকিয়ে পাচারের সময় আটক হয়, মাদক ব্যবসায়ী নাটোর সদর উপজেলার রামাইগাছী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোঃ ইমরান আলী (৩৩)।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৯ আগস্ট রাত ৯টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গোদাগাড়ী থেকে রাজশাহী গামী পাঁকা রাস্তার উপর ডাইংপাড়া মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। এসময় ১ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ মোঃ ইমরান আলী কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি একজন মাদক ব্যবসায়ী। তার বসতবাড়ী নাটোর হলেও গত কয়েক মাস ধরে সে চাঁপাইনবাবগঞ্জে কাজ করে। হেরোইনের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে গোদাগাড়ী হয়ে রাজশাহী নিয়ে যাওয়া সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। আটক করার সময় তার হেফাজতে একটি সবজি ভর্তি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে ০১ কেজি হিরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করলে প্যান্টের বেল্টে আরো ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। আসামীর নামে পূর্বের আরো ৩টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Leave a Reply