কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জেলার সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭), একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে মো. জিলানী (৮) বাকিজনের পরিচয় জানা যায়নি। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে ঢাকামুখি একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ম-২৭-৮২৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি অটোরিশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষসহ এক শিশু মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে অপর একজনের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *