সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে গণসংযোগে অধ্যাপক ডা. রাব্বানী

সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে গণসংযোগে অধ্যাপক ডা. রাব্বানী

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে শিবতলা মোড়, টোলঘর,চাষি বাজার, আয়ারেহাইচর মোড় সহ বিভিন্ন মোড়ে গণসংযোগ, পথসভা এবং জনগণের সাথে মতবিনিময় করেছেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. গোলাম রাব্বানী। ২০ আগস্ট রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং নৌকার জন্য ভোট চান গোলাম রাব্বানী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শামসুদ্দিন বাবলু, আবু সুফিয়ান, সদস্য জেলা আওয়ামী লীগ, আল কামাল ইব্রাহিম রতন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কৃষকলীগ, রাকিব উদ্দিন ( লিটন), সাবেক সাধারণ সম্পাদক। ৭ নং চরঅনুপনগর ইউনিয়ন, আব্দুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ লাল বাবু, সাবেক ইউপি সদস্য, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ, গোলাম কাবির,সহ-সভাপতি, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, আব্দুল জাব্বার, সাবেক. সহ-সভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ, মোঃ কুদরাত আলী, সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ড কৃষক লীগ, তোহিদুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক। বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ, আজিজুল ইসলাম মাসুদ, সাবেক ছাত্রনেতা, মোঃ আতিকুর রহমান, সহ-সভাপতি, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ, তোহিদুল ইসলাম ইমন, সহ-সভাপতি, বালুগ্রাম কলেজ ছাত্রলীগ, মোঃ হোসেন আলী, মো: সনি, মোঃ মজিবুরসহ আওয়ামী লীগ নেতা কর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *