রংপুর কারাগারে হাজতির মৃত্যু

রংপুর কারাগারে হাজতির মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ সংলগ্ন কেন্দ্রীয় কারাগারে হায়দার আলী(২৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত হায়দার আলী’র বাড়ি রংপুর নগরীর শাপলা চত্বর চামড়া পট্টি এলাকায় এবং সে মোঃ নুর ইসলামের ছেলে। বুধবার ৩০ আগস্ট দুপুরে হাজতি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক। সিনিয়র জেলা সুপার জানান, হাজতি হায়দার আলী সকালে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হায়দার আলী ৪ দিন আগে এন জি আর মামলায় কারাগারে আসেন। তার বয়স ২৩ বছর বলেও জানান সিনিয়র জেলা সুপার। রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক আরো জানান, মৃত হায়দার আলী’র পোস্টমর্টেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম হলে নিশ্চিত হওয়া যাবে, কি কারণে ঐ হাজতির মৃত্যু হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *