র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ পাঁচবিবিতে এক মাদক কারবারি আটক

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ পাঁচবিবিতে এক মাদক কারবারি আটক

জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩৬ বোতল ফেনসিডিলসহ আবু হাসান সাজু (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাঁচবিবি উপজেলার করিয়া দরগারঘাট এলাকা হতে ১৩৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। বুধবার সকালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত মাদক কারবারি হলেন, জয়পুরহাট সদরের কল্যানপুর গ্রামের শাহাদাতের ছেলে আবু হাসান সাজু (২৩)। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মাদক কারবারি আবু হাসান সাজু জয়পুরহাট সদরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের একটি বড় চালান পাঁচবিবি এলাকা দিয়ে আসবে এবং আর রাতে ওই মাদক অন্য পার্টির কাছে পৌঁছে দেওয়া হবে,এই রকম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে একটি চৌকশ অপারেশন দল পাঁচবিবি উপজেলার করিয়া দরগারঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। জয়পুুরহাট ক্যাম্পের (ভারপ্রাপ্ত) কোম্পানি কমান্ডার মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *