নাটোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

নাটোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

নাটোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মোটরসাইকেল করে বন্ধু আবিরকে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য বেরিয়ে এঘটনা ঘটে নাটোরের ড়াইগ্রাম উপজেলার গড়মাটিতে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নাটোর পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহ দুই বন্ধুর মৃত্যু হয়। নিহতরা হলেন, গড়মাটির ডাবলুর ছেলে মনন (২২) ও রাজাপুর এলাকার আবির (২২)। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজাপুর এলাকার আবির বন্ধু মনণের বাড়িতে বেড়াতে আসে গড়মাটি এলাকায়। পরে রাত হয়ে গেলে আবিরকে বাসায় মোটরসাইকেল দিয়ে এগিয়ে দিতে যায় মনন। তারা দু’জনে গড়মাটি থেকে রাজাপুর যাচ্ছিলো। এ সময় বিপরীত থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুল ইসলাম দুই জনের নিহতের সংবাদ নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *