১৩ বছর পর র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৩ বছর পর র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুজন আসামী আমানত (৫৮) ও ফিরোজ(৩৭)কে দীর্ঘ ১৩ বছর পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাতে দুটি পৃথক অভিযানে জেলার ক্ষেতলাল এলাকা থেকে আমানত ও পাঁচবিবি এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার জয়পুুরহাট র‌্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। আসামি আমানত (৫৮) জয়পুরহাট সদর উপজেলার ধলাধার গ্রামের ছাইম উদ্দিনের ছেলে ও ফিরোজ (৩৭) সদর উপজেলার নাকুড়িয়া গ্রামের সামস উদ্দিনের ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দীর্ঘ ১৩ বছর পলাতক থাকা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমানত ও ফিরোজ ক্ষেতলাল ও পাঁচবিবি এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রামে ৪ শত ৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ র‌্যাব আমানত ও ফিরোজকে গ্রেপ্তার করে। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এদিকে গত ২৯ আগস্ট জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আমানত ও ফিরোজকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *