রাজশাহীতে র‌্যাবের হাতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

রাজশাহীতে র‌্যাবের হাতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

রাজশাহী নগরীর পেয়াজির মোড় থেকে তিন প্যাকেট গাজা উদ্ধার করেছে র‌্যাব। ১ কেজি ওজনের প্রতিটি প্যাকেট থেকে মোট ৩ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার পেয়াজির মোড় থেকে মারুফ হোসেন (২২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা একটি বাজারের ব্যাগে তিন প্যাকেট গাজা জব্দ করে র‌্যাবের অভিযানিক দল। যাহার ওজন তিন কেজি। গ্রেফতার মারুফ হোসেন নগরীর রাজপাড়া আইডি এলাকার আঃ ছালামের ছেলে। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে উদ্ধার করা গাঁজার মুল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। তাহার বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *