চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াবিদ-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল হান্নান মাস্টার আর নেই

চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াবিদ-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল হান্নান মাস্টার আর নেই

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক নামোশংকরবাটী এলাকার কৃতি সন্তান, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আব্দুল হান্নান মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না … রাজেউন)।
৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে নামোশংকরবাটী বড় গোরস্থানে আবদুল হান্নান মাস্টার কে সমাহীত করা হয়। বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আব্দুল হান্নান মাস্টার এর মৃত্যুতে এলাকায় ও জেলা শহরে শোকের ছায়া নেমে আসে। বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আব্দুল হান্নান মাস্টার এর মৃত্যুতে বিভিন্ন সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট জনেরা শোক জানিয়েছেন। বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আব্দুল হান্নান মাস্টার এর মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘চাঁপাই দর্পণ’ পরিবারের পক্ষ থেকে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। শোক জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবিরসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *