চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক ॥ ট্রাক চালক আটক

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক ॥ ট্রাক চালক আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শিবতলা মোড়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে এক অটো চালক নিহত হয় এবং আহত একজন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে অটো রিক্সা নিয়ে শহরের দিকে যাওয়ার সময় ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। অটো চালক রবিউল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং অটো গাড়ির যাত্রী সেলিম আহত হয়। নিহত অটো চালক চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শাজাহানপুর ইউনিয়নের হরিসপুর গ্রামের এরফান আলীর (ভাদু মৌলবির) ছেলে রবিউল ইসলাম (১৮)। আহত যুবক একই এলাকার বাবর আলীর ছেলে সেলিম (১৯)। আটক ট্রাক চালক, রাজশাহী জেলার চারঘাট হলদেগাছী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে গাফফার আলী (৫৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দ্রুতগামী একটি ট্রাক (যার নং বগুড়া-ট ১১-০৫১৫) বিশ্বরোড মোড়ের দিকে যাবার সময় পেছন থেকে একটি অটোকে ধাক্কা দিলে অটো থেকে চালক সড়কে ছিটকে পড়ে। এ সময় নিহত রবিউল এর মাথার উপর দিয়ে চাকা চলে যায়। এতে ঘটনাস্থলে রবিউল নিহত হয় এবং আহত ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এই ঘটনায় ঘাতক ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *