চাঁপাইনবাবগঞ্জে ভূয়া এনজিও’র মূলহোতাসহ ৩ সদস্য গ্রেফতার
প্রতারণার মাধ্যমে গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী ভূয়া এনজিও’র মূলহোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে প্রতারক চক্রের মূলহোতা মোঃ খুরশীদ আলম (৪৩), মোঃ আমিনুল ইসলামের ছেলে মোঃ সাকিম বিল্লাহ (২৫) (মাঠকর্মী) এবং মোঃ আব্দুল কাইয়ুম এর ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫)।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রবিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে জয়ীতা কঞ্জুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর অফিস কক্ষ হতে ‘‘জয়ীতা কঞ্জুমার কো-অপারেটিভ সোসাইটি’’ এ মানুষের জমাকৃত কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা মোঃ খুরশীদ আলম, (মাঠকর্মী) মোঃ সাকিম বিল্লাহ ও মোঃ জসিম উদ্দিন কে ভূয়া পাশ বই-৪টি, রেজিষ্টার-৪টি, কালেকশন শীট-৪টি, বিভিন্ন ধরনের সীল-৫টি, রুপালী ব্যাংক লিমিটেড এর ১০০ পাতার ব্লাংক চেক বই-১টি, মোবাইল ফোন-৩টি সহ গ্রেফতার করে।
অসংখ্য ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র্যাব চাঁপাইনবাগঞ্জের চৌকষ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে উক্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে ১০ সেপ্টেম্বর কঞ্জুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর মূলহোতা সহ প্রতারক চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply