চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র বহনকারীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত আসামী সিরাজগঞ্জ জেলার বাগবাড়ী গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৩৫)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ১১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্র বহনের সময় মোঃ আমিরুল ইসলাম কে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী একজন অস্ত্র ব্যবসায়ী। চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন সময়ে অস্ত্র সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো। উক্ত আসামী সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। সে সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এসে অস্ত্র সংগ্রহ করে নিয়ে যেত। কিছুদিন থেকেই এই ব্যক্তির গতিবিধি র‌্যাব পর্যবেক্ষণ শুরু করে। সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র সংগ্রহ করে নিয়ে যাওয়ার সময় শিবগঞ্জ থানার কানসাট এলাকায় র‌্যাবের আভিযানিক দলটি উক্ত আসামীকে উল্লেখিত আলামত সহ হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *