জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি আটক

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি আটক

জয়পুরহাট সদরে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ বানেশ্বর বাজার এলাকা হতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি-আবু কাহার। সে জয়পুুরহাট জেলার কালাই উপজেলার শালগুইন গ্রামের বাসিন্দা। র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২৭ মে রাত সাড়ে ৮ টার দিকে আসামি আবু কাহার এক নারীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকে আসামি আবু কাহার পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বুধবার রাতেই তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারওয়ার হোসেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’কে বলেন, প্রায় সাড়ে তিন মাস আগে এক নারীকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলার সহযোগী আসামিকে সেদিনই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি পলাতক ছিল। তাকে র‌্যাব আটক করে থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *