৭৩৫ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক

৭৩৫ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক

মাদকত পাচারের গোপন সংবাদে ৭৩৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়ার মোঃ জারজিস আলীর ছেলে মোঃ আবু জাফর সহিদ (৩০) (মূলহোতা) ও নগর পাড়ার মোঃ আবু তালেব এর ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩০)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৯ সেপ্টেম্বর রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া মোড় সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ৭৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আবু জাফর সহিদ ও মোঃ আরিফুল ইসলাম কে হাতেনাতে গ্রেফতার করে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী চক্র। সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি ইয়াবার চালান সরবরাহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা বহনের সময় ক্যাম্পের আভিযানিক দল তাদের হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নামে পূর্বেও মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *