চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিশেষ বর্ধিত সভা

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিশেষ বর্ধিত সভা

বঙ্গবন্ধু সৈনিক লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশেষ বর্ধিত সভা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল সম্মেলন কক্ষে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ মোরসালিন হকের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল আকতারের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বজলুর রহমানের সন্তান তামজীদ বিন রহমান তূর্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোঃ গোলাম রাব্বানী, আয়োজিত বিশেষ বর্ধিত সভায় বক্তা ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লেঃ কর্ণেল (অব:) রমজান আলী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: এফ এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর আলম খান পাপ্পু(দায়িত্বপ্রাপ্ত রাজশাহী বিভাগ)সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

সভা শুরুতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্য, জাতীয় ৪ নেতা ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা, গোমস্তাপুর, নাচোল, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ পৌর ও শিবগঞ্জ পৌর কমিটির নেতাকর্মীরা। আয়োজিত বিশেষ বর্ধিত সভায় বক্তারা বঙ্গবন্ধু সৈনিক লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা, উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন এবং আগামীতে বঙ্গবন্ধু সৈনিক লীগ সারা বাংলাদেশে একটি স্মার্ট সংগঠন হিসেবে পরিচিতি পাবে এমনটাই প্রত্যাশা রাখেন বক্তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু সৈনিক লীগ সারা বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন নেতা-কর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *