নাটোরে নদী থেকে সৌঁতিজালে জড়ানো মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নাটোরে নদী থেকে সৌঁতিজালে জড়ানো মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২০ ঘন্টা পরে সোঁতিজালে জড়ানো অবস্থায় মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রীজের স্লুইচগেট এলাকা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। মৃত মাদরাসা ছাত্র কাওছার আহমেদ (১৪) উপজেলার রাণীনগর উজানপাড়ার হাবিবুর রহমান হবির ছেলে এবং তেলিগ্রাম দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে নামে কাওছার আহমেদ। এক পর্যায়ে নদীতে নিখোঁজ হয় সে। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রিজের স্লুইচগেট এলাকায় সৌঁতিজালে জড়ানো অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানায়, গোসল করতে গিয়ে নিখোঁজ হয় কাওছার আহমেদ। সকালে সৌঁতিজালে জড়ানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। এর আগেও একইভাবে সেলিম নামে একজন মারা যায়। তবুও অবৈধ সৌঁতিজালে মাছ শিকার বন্ধ হচ্ছে না। প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে জানায় তারা। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মাদরাসা ছাত্র গতকাল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। কালে সৌঁতিজালে জড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *