চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে নারী সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে নারী সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি উচ্চ বিদ্যালয় হলরুমে নারী সমাবেশ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। মঙ্গলবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র (এপিএ) আওতায় এই নারী সমাবেশ হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: তসিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজমিন ফাতেমা জিনিয়া, বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট এর অবসরপ্রাপ্ত পরিচালক মো: সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আব্দুল আহাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ: সভাপতি আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক শরীফা খাতুন বেবী, সহ: সাংগঠনিক সম্পাদক কাজলেমা খাতুন এবং চাটাইডুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাইনুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার প্রায় ৩’শ নারী অংশ গ্রহণ করেন। বক্তারা সরকারের শিক্ষা, স্বাস্থ্য, যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মা ও শিশুর স্বাস্থ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ইত্যাদি বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে তুলে ধরেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *