রাজশাহীতে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন

রাজশাহীতে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। রবিবার দিবসটি উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসান মো: তারিক, বিপিএম, প্রিন্সিপাল (এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, সেনাবাহিনী, র‌্যাব, বিজিপি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান-সহ প্রায় ৪২ টি প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহন করে। এই উপলক্ষে সকাল ১০ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে এর বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রাজশাহী কলেজে শেষ হয় এবং রাজশাহী কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। শেষে সভাপতি প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট উপহার হিসেবে তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, রাবি প্রক্টর প্রফেসর আসাবুল হক, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক, একই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, র‌্যাব ৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, বিআইআরসি’র মেজর মোবাশ্বের হাসান খানসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *