নাটোরে টিকটক করায় ৩ শিক্ষার্থী বহিস্কার ॥ শিক্ষাথীদের ভাংচুর ও বিক্ষোভ ॥ আটক ৩

নাটোরে টিকটক করায় ৩ শিক্ষার্থী বহিস্কার ॥ শিক্ষাথীদের ভাংচুর ও বিক্ষোভ ॥ আটক ৩

টিকটক করার অভিযোগে নাটোরে চন্দ্রকলা এস আই উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এরই প্রতিবাদে নাটোরে ওই স্কুলে ভাংচুর ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার স্কুল চলাকালীন সময় বেলা ১১ টার দিকে সদর উপজেলার চন্দ্রকলা এস আই উচ্চ বিদ্যালয়ের বহিস্কৃত ওই শিক্ষার্থীরাসহ স্কুলের সকল শিক্ষার্থীরা এই প্রতিবাদ বিক্ষোভ করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৩ শিক্ষার্থীকে আটক করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফরোজা খাতুন ও চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান জানান, শনিবার ম্যানেজিং কমিটির সভাপতি বুলবুল আহমেদ স্কুলের নবম শ্রেনীর তিন শিক্ষার্থীর বিরুদ্ধে টিকটক করার অভিযোগ এনে তাদের স্কুল থেকে বহিস্কারের আদেশ দেন। এরপর তাদের স্কুল থেকে বহিস্কার করা হয়। ঘটনাটি রবিবার সকালে স্কুলে এসে শিক্ষার্থীরা জানতে পারে। তারা বহিস্কারের কারন জানতে চাইলে তাদের হাতে বিদ্যালয়ের ছাড়পত্র ধরিয়ে দেয়া হয়। এতে শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সাথে অন্য শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্কুলের জানালা সহ আসবাব পত্র ভাংচুর করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ শিক্ষার্থীকে আটক করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *