বেলকুচিতে ভোট কেন্দ্র স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন!

বেলকুচিতে ভোট কেন্দ্র স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন!

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোট কেন্দ্র স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভোটার ও এলাকাবাসী। দীর্ঘকাল ধরে ২নং ওয়ার্ডের কল্যাণপুর রওশনীয়া দাখিল মাদ্রাসায় তিন গ্রামের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আসছিলেন। হঠাৎ করে এই ভোট কেন্দ্র পরিবর্তন করে প্রায় ৪ কিলোমিটার দুরে ধুলদিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। এরই প্রতিবাদে বুধবার দুপুরে মধুপুর, কল্যানপুর, সর্বতুলশী গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে গ্রামবাসী বলেন, স্বাধীনতার পর আমরা এই তিন গ্রামে বাসিন্দা কল্যাণপুর রওশনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে আসছি। কতিপয় ব্যক্তিবর্গ জাল জালিয়াতি করে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের ভোট কেন্দ্র স্থানান্তরের পায়তারা করছেন। প্রায় ৪ কিলোমিটার দূরে ধুলদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এই ভোট কেন্দ্রে যাবার জন্য তেমন রাস্তাঘাট নেই, যার ফলে বৃদ্ধ ও মহিলাদের নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া অসম্ভব। এছাড়াও এ এলাকা সন্ত্রাসী কার্যক্রমে সুপরিচিত। তাই আমাদের দাবি পূর্বের স্থলেই ভোট কেন্দ্র রাখতে হবে। অন্যথায় আমরা এই তিন গ্রামের মানুষ ভোট প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্র বর্জন করবো। গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, রেজাউল করিম, রাজকুমার মণ্ডল, ইউপি সদস্য বরকত আলী বরকত, আবু সাইদসহ প্রমূখ। মানববন্ধন বিক্ষোভ কর্মসূচিতে নারী পুরুষসহ প্রায় কয়েক হাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস জানান, যে কেন্দ্র নিয়ে সমস্যা, তা নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে গণশুনানি হয়েছে। ওখানে আমার কোন হাত নেই। এখনও গ্রেজেট হয়নি। গ্রেজেট হলে বিস্তারিত জানতে পারবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *