সিংড়ায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা সভা

সিংড়ায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা সভা

নাটোরের সিংড়ায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয় নিয়ে আলোচনা সভা হয়েছে। বৃহষ্পতিবার বেসরকারী প্রতিষ্ঠান আলোকিত সমাজের আয়োজনে বেলা ১১টায় দমদমা পাইলট স্কুল ও কলেজ চত্বরে এ সভা হয়। আলোকিত সমাজের সভাপতি আরিফা জেসমিন কনিকার সভাপতিত্বে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনামুলক আলোচনায় বক্তব্য দেন, মেঘনা গ্রুপের পরিচালক ব্যারিষ্টার তাসনিম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাজ, উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা সুমি আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান শামীমা হক রোজী, ডাঃ ফারজানা রহমান দৃষ্টিসহ অন্যরা। বক্তারা কিশোর বয়সে মেয়েলি রোগ প্রতিরোধ সর্ম্পকে কিশোরীদের সচেতন হওয়ার পরার্মশ দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *